ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটে সুইস গেইট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন

#
news image

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের খেগড়াঘাট এলাকায় সুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানিয় কৃষকরা।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে সুইস গেট নির্মাণকে এলাকার জরুরি প্রয়োজন বলে মন্তব্য করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ রিপণ, কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোহেল তরফদার, বিএনপি নেতা শেখ মোকলেসুর রহমান, গাজী মহর উদ্দিন, শেখ নিজাম উদ্দিন, তরফদার জাকারিয়া সোহাগ, রকিবুল ইসলাম পান্না, ডাক্তার মাহফুজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মল্লিক হাসান, সুমন ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, খেগড়াঘাট এলাকায় সুইস গেট না থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জোয়ারের পানি, নাব্যতা সংকট ও জলাবদ্ধতার কারণে এলাকার বহু পরিবার ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ও খালের পানি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলি জমিতে পানি উঠে যায়।
তারা অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে সুইস গেট নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে ভাঙন ও জলাবদ্ধতার সমস্যায় এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।
বক্তারা আরও বলেন, সুইস গেট নির্মাণকে ঘিরে বিভিন্ন মহলের অনাকাঙ্ক্ষিত বাধা ও প্রভাবশালীদের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের কারণে আজও প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। স্থানীয়দের দাবি এ সমস্যার দ্রুত সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য তারা দ্রুত সুইস গেট নির্মাণের অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১৫ নভেম্বর, ২০২৫,  10:04 PM