ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে চেয়ারম্যান আশরাফুলের আয়োজনে বেওয়ারিশ লাশের দাফন সম্পন্ন

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম ৬০ বছর বয়সী এক বেওয়ারিশ পুরুষ এর লাশ দাফন সম্পন্ন করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দিবগত রাত ১০টায় শালবাহান ইউনিয়ন পরিষদ পরিবারের আয়োজনে জানাজার নামাজ শেষে মরদেহ উপজেলার শালবাহান ইউনিয়নের এ্যাকুয়া ডাক বদলি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এসময় জানাজার নামাজে অংশ নেন উপজেলা হাইওয়ে থানা পুলিশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম, গ্রাম পুলিশ, ইউপি সদস্য সহ এলাকাবাসী। জানাযায় ইমামতি করেন মো. নুরুজ্জামান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৬টায় উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ (নারায়ণগঞ্জ) নামক এলাকায় জাতীয় মহাসড়ক থেকে বেওয়ারিশ বা অজ্ঞাত এই লাশটিকে যানবাহনের ধাক্কায় গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে মহাসড়কের ওপর পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর এলাকাবাসীর কাছ থেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মহাসড়কের ওপর অজ্ঞাত এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় পড়ে আছে এমন খবর শোনা মাত্রই নিজস্ব এ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষণিক অজ্ঞাত ওই ব্যক্তিকে গাড়িতে তোলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করার পর অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করে। পরিচয় সনাক্ত না হওয়ায় মরদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। ময়না তদন্ত শেষে মরদেহ দাফনের জন্য উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে হস্তান্তর করা হয়।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

১৫ নভেম্বর, ২০২৫,  9:46 PM