ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঘাতকের হাতে খুন  বিচারকের পুত্র সুমন এর দ্ফান সম্পন্ন ॥

#
news image

রাজশাহী দায়রা জজ আদালতের  বিচারক মোহাম্মদ আবদুর রহমান এর নবম শ্রেনীতে পড়ুয়া  পুত্র তাওসিফ রহমান সুমন (১৬)এর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীতে নিজ গ্রাম চকপাড়ায় নেমে এসেছে শোকের মাতম। নিহত তাওসিফ সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান মৌলভীর নাতি এবং বিচারক আবদুর রহমান বর্তমানে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিচারক আবদুর রহমান এর পরিবারসহ রাজশাহীর ডাবতলা এলাকার ‘স্পার্ক ভিউ’ নামে দশ তলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ওই ফ্ল্যাটে ঢুকে ঘাতক লিমন মিয়া বিচারকের নবম শ্রেণির শিক্ষার্থী পুত্র তাওসিফ রহমান সুমন কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি বাধা দিতে গেলে তাকেও গুরুতর আহত করে।
গুরুতর আহত তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘাতক লিমন মিয়া (৩৫)–কে গ্রেপ্তার করে। সে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচএম ছোলায়মান হোসেন শহীদের পুত্র।
এ বর্বরোচিত হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার সাধারণ মানুষ, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
বিচারকের ভাই মনির উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধা রাতে তাওসিফের মরদেহ সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির বলেন, “আমার শ্যালক বিচারক মোহাম্মদ আবদুর রহমান এর ছেলেকে বাসায় ঢুকে সম্পূর্ণ পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক বিচার চাই।”
আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার কারণ ও পটভূমি উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানা গেছে। সুমনের দাফনে রাজনৈতিক, সামাজিক,বিভিন্ন পেশাজিবী ব্যাক্তিবর্গ অংশ নেন।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

১৫ নভেম্বর, ২০২৫,  9:38 PM