ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরের নতুন জেলা প্রশাসক আজাদ জাহান

#
news image

গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আজাদ জাহান। তিনি বর্তমান জেলা প্রশাসক নাফিসা আরেফীনের স্থলাভিষিক্ত হবেন। তাকে উপসচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছয়জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদ মর্যাদার নয়জন কর্মকর্তাকে ৯ জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে (১৫৯১৫) গাজীপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. আজাদ জাহান ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর থেকে ভোলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কুষ্টিয়ার মিরপুর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. আজাদ জাহান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার জন্ম ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায়।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

০৯ নভেম্বর, ২০২৫,  5:03 PM