ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

#
news image

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেট নিউ মুন্নু কটন মিলস মেইলের ভেতরে ভাড়াকৃত একটি তুলার গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, গাজীপুর ও ঢাকার ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, সেনাবাহিনী, র‌্যাব ও স্থানীয় পুলিশ সদস্যরা।

ব্যবসায়ীরা জানান, দুপুর সাড়ে ১১টার দিকে মুন্নু মেইলের ভেতরে ভাড়াটিয়া শাহিনের তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের মান্নান, শহিদুল, সাত্তার চৌধুরী, তানভীরের তুলার গুদাম এবং চায়না ফেব্রিক্স ও মিলগেট মেইনরোডে অবস্থিত আল রিয়াদ কুইলটিং অ্যান্ড ম্যাট্রেস মালিক বাবুলের গুদামে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন।

টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে টঙ্গী, গাজীপুর ও ঢাকার সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পানি সংকটের কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও স্থানীয়দের সহায়তায় দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, “দুপুর ১১টা ৪৫মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দুপুর দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ডাম্পিং এর কাজ শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

০৮ নভেম্বর, ২০২৫,  9:09 PM