ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
শিরোনামঃ
চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বাচ্চুকে শুভেচ্ছা জানালেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ  পানছড়িতে ৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ নাসিরনগরের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এক বছর ধরে চিকিৎসক শূন্য খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেন যুবদল নেতা হামিদুর রহমান গাজীপুরে আল মদিনা এস আর স্কুলের শ্রেণী সমাপনী উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  গাজীপুরে চাঁদার টাকা না পেয়ে শ্রমিক নেতা সুজন ও তার পরিবারের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা । কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ  মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নির্দেশনা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ২০টি পরিপত্র জারি করবে ইসি ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা

কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু

#
news image

দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস মেলা শুরু হয়েছে। 

পূজা অর্চনার মধ্য দিয়ে গতকাল বুধবার রাত ১২টা এক মিনিটে রাস উৎসবের পর মেলার শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে সন্ধ্যার পর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা ঠাকুরের পূজা অর্চনা শুরু করেন। 

দিনাজপুর রাজ দেবতর স্টেটের এজেন্ট রনজিত কুমার সিংহ বলেন, উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির। জনশ্রুতি রয়েছে প্রায় ২৭৫ বছর আগে তৎকালীন রাজা কান্তজিউ মন্দিরে রাস মেলা শুরু করেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও মন্দিরে রাস মেলা শুরু হয়েছে। প্রথম দিনেই বিপুল সংখ্যক পর্যটক ও ভক্তদের সমাগম ঘটে মেলায়।

এবার মেলায় সার্কাস, জাদু খেলা প্রদর্শন স্থান পেয়েছে। হরেক রকমের দোকান মন্দির চত্বর ও আশপাশে বসানো হয়েছে। 

কান্তজিউ মন্দিরের ঠাকুর পরিতোষ ব্রহ্মচারী বলেন, রাধা-কৃষ্ণের বিগ্রহকে এক নজর দেখা ও পাপ মোচন করে পুণ্যের আশায় হাজার হাজার নারী-পুরুষ ও ভক্তদের আগমন ঘটেছে ২/৩ দিন আগে থেকে। বুধবার রাত ১২ টা ১ মিনিটে রাস উৎসবের মধ্য দিয়ে এই সনাতন ধর্মীয় রাস মেলা আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।

তিনি বলেন, প্রতিদিন মন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস থেকে দেবতাকে পূজার মাধ্যমে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। ভোগের প্রসাদ অনেকেই নিজের মনের ইচ্ছা পূরণে বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সবাই নিয়ত করে খায়। আবার অনেকেই পরিবারসহ মন্দিরে এসে প্রসাদ খেয়ে আত্মতৃপ্তি লাভ করেন। এভাবে মাসব্যাপী প্রতিদিন পূজা অর্চনার মধ্য দিয়ে রাস মেলার আনুষ্ঠানিকতা চলতে থাকে।  

জেলার কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মিম জানান, কান্তজিউয়ে রাস মেলায় বিশেষ নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার বিকেল থেকে রাস মেলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্দির প্রাঙ্গণে রাস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। 

এ সময় দিনাজপুর-১ আসনের বিএনপির প্রার্থী মো. মনজুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. ডিসি রায়, কাহারোল থানার ওসি সোহেল রানা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি :

০৬ নভেম্বর, ২০২৫,  5:45 PM