ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জনতার হাতে আটক খৈয়া গোখরা সাপটি উদ্ধার করল বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ

#
news image

জনতার হাতে আটক বীষধর খৈয়া গোখরা উদ্ধার করল বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ শেরপুর বন বিভাগ।
বুধবার (৫ নভেম্বর) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী হেনার মোড় এলাকায় জনতার হাতে আটক বিষধর খৈয়া গোখরা সাপটি উদ্ধার করেছে শেরপুর বন বিভাগ।উদ্ধারকারী দল বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার এর নেতৃত্বে বন্যপ্রাণী ম্যাসেঞ্জার আব্দুল্লাহ আল আমিন সহ ৪ সদস্যর একটি দল এই সাপটি উদ্ধার করে নিয়ে গেছেন বলে উদ্ধারকারী দলের কর্মকর্তা সুমন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের কৃষক শিমুল মিয়া বুধবার বিকেলে ঘাস কাটতে মাঠে যান। এ সময় ধানক্ষেতের আইলে হঠাৎ একটি খৈয়া গোখরা সাপ দেখতে পান তিনি। সাপটি তাঁকে ধাওয়া দিলে শিমুল মিয়া চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজির একপর্যায়ে সাপটিকে শফিকুল মোল্লার পুকুরে নামতে দেখে।
পরে স্থানীয় যুবক দোলন মিয়া ও মন মিয়া জীবনের ঝুঁকি নিয়ে সাপটিকে উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেন। মন মিয়া সাপটির মাথা ও দোলন মিয়া লেজ ধরে বস্তায় ভরে ফেলেন। এ ঘটনায় এলাকায় উৎসুক জনতা ভিড় জমায়। একপর্যায়ে তারা সাপটিকে গাছের ডালে ঝুলিয়ে রাখে এবং পরে হেনার মোড় এলাকার রবিউল ইসলামের কাঠের ফার্নিচার দোকানের বারান্দায় রেখে দেয়।সাপটি কে দেখতে হাজারো উৎসুক জনতার ভিড় জমে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ বন্যপ্রাণী সুরক্ষা ও উদ্ধার দল (ডব্লিউ এস আরটি বিডি)-এর প্রতিনিধি আদনান আলম খান স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করে সাপটিকে উদ্ধারের উদ্যোগ নেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার পরিকল্পনা করেছিলেন।

আদনান আলম খান বলেন, “বাংলাদেশ বন্যপ্রাণী সুরক্ষা ও উদ্ধার দল বন্যপ্রাণী  সাপ, পাখি, বানর ইত্যাদি আহত বা বিপদগ্রস্ত হলে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করে এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে।”

তিনি আরও বলেন, “স্থানীয় দোলন মিয়া ও মন মিয়া জীবনের ঝুঁকি নিয়ে যে সাহসিকতার সঙ্গে বিষধর খৈয়া গোখরা সাপটি বাঁচিয়ে রেখেছেন, তা প্রশংসনীয়। তাদের কারণে সাপটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।” সাপটির বয়স ৬-৭ বছর হবে বলে জানিয়েছেন তারা।

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি :

০৬ নভেম্বর, ২০২৫,  12:25 AM