ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

“আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”চিরকুট সহ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#
news image

 লিয়াকত আলী লাভলু চরভদ্রাসন ফরিদপুর প্রতিনিধি,চর অমরাপুর গ্রামে শাকিল মোল্লা (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় । আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নিজ বাড়ির ছাদে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয় এসময় একটি চিরকুট পাওয়া গেছে।

জানাযায়, নিহত শাকিল ওই গ্রামের ব্যবসায়ী সামাদ মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাতে শাকিল স্বাভাবিকভাবে বাবা-মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং হাজিগঞ্জ জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। তবে সকালে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, “শাকিল ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। শুনেছি, বিয়ে-শাদী সংক্রান্ত কিছু ঝামেলায় ছিল।”

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি চলে গেলে সকলে শান্তি পাবে।”

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

০৪ নভেম্বর, ২০২৫,  9:51 PM