ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রেমের টানে চীনা যুবক ব্রাহ্মণবাড়িয়ায়

#
news image

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামের এক যুবক। স্থানীয় তরুণী সুরমা আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চীনের হোয়ানান প্রদেশের বাসিন্দা ওয়াং তাও (২৮)। তার বাবার নাম ওয়াং ইচাং চাও। অপরদিকে, সুরমা আক্তার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
পরিবার সূত্রে জানা যায়, দেড় মাস আগে একটি অনলাইন অ্যাপ ‘ওয়াল টক’-এর মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। দুই পরিবারের সম্মতিতেই সম্পর্কটি আনুষ্ঠানিক পরিণতি পেতে যাচ্ছে। আগামীকাল (রোববার) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তরুণীর পরিবার।
গতকাল রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াং তাওকে স্বাগত জানিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন সুরমার পরিবারের সদস্যরা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চীনা যুবককে এক নজর দেখার জন্য ভিড় জমায় স্থানীয় মানুষজন।
সুরমার মা নুরেনা বেগম বলেন, ‘আমার মেয়ের ভালোবাসা পেতে সে চীন থেকে চলে এসেছে। সে কোন ধর্ম মানে না, তবে মেয়েকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণে রাজি হয়েছে।’
নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার মো. জাহান-ই-আলম বলেন, ‘চীনা যুবক নাসিরনগরে এসেছে শুনে আমরা ঘটনাস্থলে যাই। তার পাসপোর্ট দেখে নিশ্চিত হয়েছি, তিনি সত্যিই চীনের নাগরিক। আমরা জেনেছি, আগামীকাল আদালতে গিয়ে তাদের বিয়ে হবে।’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

০৩ নভেম্বর, ২০২৫,  5:25 PM