ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাস্তাহীন দমদম গ্রাম—বিচ্ছিন্ন ৭০ পরিবার

#
news image

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউপির ৫নং ওয়ার্ডের দমদম একটি জনবহুল গ্রাম। সাম্প্রতিক ভারী বর্ষণে মধ্যে দমদম এলাকায় চলাচলের রাস্তা ভেঙে ছড়ায় মিলিয়ে গেছে। ফলে প্রায় ৬০-৭০টি পরিবার পড়ে গেছে চরম দুর্ভোগে।

বিদ্যালয়গামী কোমলমতি শিশুদের হাতে বই নয়, থাকে ভয়—কখন না পড়ে যায় স্রোতের জলে। অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়াই দুরূহ হয়ে পড়েছে। বাজারে কৃষিপণ্য পৌঁছানোও যেন যুদ্ধ জয়ের সমান কষ্ট। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষের চলাচল বন্ধ।

আত্মরক্ষার তাগিদে স্থানীয়রা বাঁশ দিয়ে বানিয়েছেন অস্থায়ী সাঁকো। কিন্তু প্রতিদিন সেটি পার হওয়ার সময় শ্বাসরুদ্ধ আতঙ্কে থাকে নারী, শিশু ও বৃদ্ধরা। যেন জীবনের বিনিময়ে চলছে চলাফেরা।

গ্রামবাসীর দীর্ঘশ্বাস—এ দৃশ্য নতুন নয়। বর্ষা এলেই পানির তীব্র স্রোতে ভেঙে যায় রাস্তা। সঠিক পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বছর বছর এ দুর্ভোগ ঘিরে ধরে দমদমবাসীকে।

আমরা কি এভাবেই বেঁচে থাকব?—এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে ভুক্তভোগীরা দ্রুত রাস্তাটি সংস্কার ও পানি নিস্কাশনের টেকসই ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

৩নং পানছড়ি ইউপির ৩,৪ ও ৫ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা সদস্য রহিমা বেগম বলেন, মধ্যে দমদম এলাকার রাস্তাটি ভেঙ্গে ছরায় বিলীন হয় গেছে। বিদ্যালয়গামী শিশুরা ভয়ে বিদ্যালয়ে যেতে পারছেনা। বিষয়টি আমি চেয়ারম্যানকে জানিয়েছি। স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি আন্তরিকভাবে দেখার জন্য সুদৃষ্টি কামনা করছি।

খাগড়াছড়ি প্রতিনিধি :

০৩ নভেম্বর, ২০২৫,  4:57 PM