ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

অধিকার আদায়ের আন্দোলনে ঢাকায় চরফ্যাশনের ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অংশগ্রহণ

#
news image

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ঢাকায় চলমান আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন চরফ্যাশন উপজেলার শত শত শিক্ষক। চরফ্যাশন উপজেলা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. শিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সফিকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের নেতৃত্বে তারা রাজপথে আন্দোলনে অংশ নিচ্ছেন।

শিক্ষকদের দাবি— তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যূনতম ভাতা ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা। আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবির বাস্তবায়নের অপেক্ষায় আছেন, এবার তারা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়েছেন।

চরফ্যাশন উপজেলা ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা এম. এ. আবু ছায়েদ এবং প্রচার সম্পাদক নজরুল মুন্সি এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারী সকল শিক্ষকের সুস্থতা, নিরাপত্তা এবং সফলতা কামনা করেছেন।

তারা বলেন, “আমরা আশা করি, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলেই তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষকদের মুখে হাসি ফুটবে।”

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

৩১ অক্টোবর, ২০২৫,  6:40 AM