ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে জনপ্রিয় বাংলা হোটেলের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়ার জনপ্রিয় বাংলা হোটেলকে নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকের কয়েকটি আইডিতে খাবারের অতিরিক্ত বিল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হোটেলের মালিক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের হোটেলের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হোটেল মালিক আজিজুল হক জানান, কর দাবি, গত শুক্রবার বিকেলে কন্টেন্ট ক্রিয়েটর মোজাহের ভাই আমাদের হোটেলে খেতে এসেছেন বলে একজন ম্যানেজার টেবিলে এসে জানান, ভিআইপি মেহমান এসেছে, ভিআইপি আপ্যায়নে হোটেলে যত উন্নত খাবার আছে তা যেন পরিবেশন করে দেওয়া হয়। সে অনুযায়ী কন্টেন ক্রিয়েটর মোজাহের ভাইয়ের সাথে আসা ১৭জনকে আপ্যায়ন করা হয়। তাদের প্রত্যাশা অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। কিন্তু খাবারের পর বিল দিতে এসে আপত্তি উঠে তাদের। ১৭ জনের খাবার বিল ৮হাজার টাকা বিল হওয়ায় তর্কবিতর্ক করতে থাকেন তাঁরা। কিভাবে এতো টাকা বিল এসেছে তা জানতে না চেয়ে অনুমতি ছাড়া গোপনে তাঁরা ভিডিও ধারণ করে।

হোটেল মালিক বলেন, আমাকে কোন কথা বলার সুযোগ না দিয়ে তাঁরা অকথ্য ভাষায় কথা বলতে থাকেন। বিলের বিস্তারিত জানানোর চেষ্টা করা হলেও তাঁরা তা না জেনে গোপনে ভিডিও ধারণ করে এক হাজার টাকা বিল কম দিয়ে চলে যান। পরের দিন বিকেলে জানতে পারি তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে প্রচারনা চালান।

হোটেল মালিক আরও বলেন, তাদের আপত্তি ছিল একটি মুরগী নিয়ে। আমাদের স্টাফ তাদের একজন মুরগীর মাংস চেয়ে অর্ডার দিলেও সেটি খাননি, এমনকি বিষয়টি না জানানোর কারণে ভুলের কারণে বিলটি ধরা হয়েছিল। তারা যদি মুরগীর মাংসটি ফেরত দিতেন তাহলে সেই মূল্যটি বিলে ধরা হতো না। এরপরেও আমরা তাদের সম্মানে বিল থেকে এক হাজার টাকা কম নিয়েছি। দীর্ঘ ২১ বছর ধরে আমরা নিষ্ঠা, সততার সাথে হোটেল ব্যবসা করে আসছি এ ধরণের পরিস্থিতিতে পড়তে হয়নি। এদিকে আমাদের হোটেলের সেবা ও খাবার মান সন্তুষ্টি জনক হওয়ায় প্রচুর পর্যটকরা ফেসবুকে ও ইউটিউবে প্রচার করেছেন। তাই এ ধরণের বিভ্রান্তিকর অপপ্রচার চালানোয় আমরা হতবাক হয়েছি। তাই এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের আহবান ফেসবুকে ভিউ ব্যবসা করেন, কিন্তু অপপ্রচার ঘটিয়ে নয়। এ কারণে হয়তো বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছি, কিন্তু যারা আমাদের বাংলা হোটেলের খাবারের মান, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার সম্পর্কে জানেন, তারা আসছেন। তাদের অনেকে বিষয়টি নিয়ে প্রতিবাদও করতে দেখেছি।

এ বিষয়ে জানার জন্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাতিফুর ভাই ও কন্টেন্ট ক্রিয়েটর মোজাহের ভাই নামীয় আইডির সঙ্গে যোগযোগ করার চেষ্টা করেও কোনো মাধ্যমের সুযোগ হয়নি। তবে যোগাযোগের জন্য মোবাইল নম্বর চেয়ে ফেসবুক মেসেঞ্জারে ও ইমেইলে বার্তা প্রেরণ করা হয়েছে।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

২৯ অক্টোবর, ২০২৫,  11:44 PM