ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সরিষাবাড়ীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

#
news image

বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি”— এমন একটি স্ট্যাটাস ফেসবুকে দেওয়ার কয়েক ঘণ্টা পরই আত্মহত্যা করেছে বিশাল মিয়া (১৭) নামের এক স্কুলছাত্র। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌর এলাকার সিমলা বাজার সুমন ফার্মেসিতে এ ঘটনা ঘটে। পরে বিশাল মিয়ার ঝুলন্ত মরদেহ নিহতের পরিবার ইস্পাহানি মহল্লা নিয়ে যাওয়ার পর সেখান থেকে  তার  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বিশাল মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কেরামজানি গ্রামের ভ্যানচালক সাগর মিয়ার ছেলে। বর্তমানে সে পরিবারসহ সরিষাবাড়ী পৌর এলাকার ইস্পাহানিতে বসবাস করছিল। বিশাল সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং শিমলা বাজারের সুমন ফার্মেসিতে কর্মরত ছিল।

নিহতের বাবা সাগর মিয়া জানান, লক্ষ টাকায় নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় মান-অভিমানে তার ছেলে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় সে কর্মস্থল ফার্মেসিতেই গলায় ফাঁস দেয় বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

অকাল এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, বন্ধুবান্ধব ও শিমলা বাজারের ব্যবসায়ীরা বিশালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি :

২৮ অক্টোবর, ২০২৫,  5:15 PM