ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু

#
news image

যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে মেট্রোরেল কর্তৃপক্ষ প্রায় সাত ঘণ্টা স্থগিত রাখার পর আজ রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মতিঝিল-শাহবাগ সেকশনে ট্রেন চলাচল পুনরায় চালু করেছে। 

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর এব কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রোরেলের আংশিক সেবা সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে পুনরায় চালু করেছি।’

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর উত্তরা-আগারগাঁও সেকশনের সেবাও পুনরায় শুরু হয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মেট্রো কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, ফার্মগেট এলাকার মেট্রোরেলের বিয়ারিং প্যাড পুনঃস্থাপন কাজ এখনও বিশেষজ্ঞদের দ্বারা সম্পন্ন হচ্ছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনাটি দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ঘটে, যখন ট্রেন চলাচলের সময় কম্পন রোধে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে ফার্মগেট স্টেশনে এক পথচারীর ওপর পড়ে এবং ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক :

২৭ অক্টোবর, ২০২৫,  7:57 AM