ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

#
news image

“সবার আগে বাংলাদেশ, জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ঘোষপাড়া আনন্দমঠ প্রাঙ্গণে “দক্ষিণ নওগাঁর সচেতন নারী সমাজ” এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মাসুদ হাসান তুহিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীর নির্বাচনে নারীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। অনুষ্ঠানে নারী ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহানারা পারভীন লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাম মোর্তজা পলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় অংশগ্রহণকারীরা নারী নেতৃত্বের বিকাশ, নিরাপদ ভোট পরিবেশ ও দেশের সার্বিক উন্নয়নে নারীর ভূমিকা বিষয়ে মতবিনিময় করেন।

নওগাঁ প্রতিনিধি :

২৩ অক্টোবর, ২০২৫,  9:48 PM