ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

#
news image

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।
নিহতরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার পুত্র ইমন ভুইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্পর্কে তারা দুই বন্ধু।
হাসাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, মোটরসাইকেলযোগে দুইজন মাওয়ার দিকে যাচ্ছিলেন। ধারণা করছি, এসময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত কোন গাড়ি তাদের চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তিনি বলেন, মরদেহ দুইটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

২১ অক্টোবর, ২০২৫,  9:24 PM