ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#
news image

বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও কেক কাটাসহ নানা কর্মসূচিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।

দেশে উচ্চ শিক্ষার প্রসার বিশেষ করে সারাদেশের কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের লক্ষ্যে ১৯৯২ সালের ২১ অক্টোবর যাত্রা শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

এই উদ্যোগের ফলে দেশের উচ্চশিক্ষার সুযোগ ব্যাপকভাবে প্রসারিত হয়। সফলতার ধারাবাহিকতায় ৩৩ বছর পূর্ণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২২৫৭টি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮ লাখ, যা দেশের মোট উচ্চ শিক্ষার ৭০ শতাংশ।

মাজনুন মাসুদ :

২১ অক্টোবর, ২০২৫,  9:15 PM