ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কুষ্টিয়াতে বিশ্ব  ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপন

#
news image

আজ ২০ অক্টোবর ২০২৫ বিশ্ব পরিসংখ্যান দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ সাল থেকে প্রতি ০৫ (পাঁচ) বছর অন্তর বিশ্বব্যাপী এ দিবসটি উদযাপন হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি যথাযোগ্যভাবে পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো 'সবার জন্যে মানসম্মত পরিসংখ্যান'।

এ বিষয়ের মাধ্যমে মূলত মানসম্মত ও যথাযথ পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় পর্যায়ে সেমিনার আয়োজন, ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ এবং র‍্যালি আয়োজনসহ নানা কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়াও, জেলা পরিসংখ্যান কার্যালয়, কুষ্টিয়া এর উদ্যোগে কুষ্টিয়ায় র‍্যালি এবং আলোচনাসভা আয়োজন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় পরিসংখ্যান দিবস ও বিশ্ব পরিসংখ্যান দিবস একীভূত করে ২০ অক্টোবর ২০২৫ এ দিবসটি পালন করা হচ্ছে।

বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব আরোপ করে আলোচনা সভা'র আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, কুষ্টিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুষ্টিয়া। এ ছাড়াও অনুষ্ঠানে Keynote উপস্থাপন করেন জনাব মোহাঃ শাহ আলম, উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, কুষ্টিয়া। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের দপ্তর প্রধানগণ, সুধী সমাজ ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, প্রতিযোগিতামূলক বিশ্বব্যবস্থার সাথে তালমিলিয়ে অবাধ তথ্য প্রবাহের এ যুগে সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা বাস্তবায়ন ও জনকল্যাণ নিশ্চিতকরণের জন্য সঠিক ও সময়োচিত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের গুরুত্ব দিনদিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে।

ক্রমবর্ধমান তথ্য-উপাত্তের চাহিদা পূরণকল্পে জাতীয় পরিসংখ্যান সংস্থা (National Statistical Office) হিসেবে বিবিএস নিয়মিতভাবে বিভিন্ন আর্থসামাজিক, জনমিতি ও সামষ্টিক অর্থনীতি প্রভৃতি পরিসংখ্যান সংগ্রহ, সংকলন ও প্রকাশ করে এ দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বর্তমানে সকল শুমারি ও জরিপ কার্যক্রম Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরিচালনা করছে।

শুমারি ও জরিপে ডিজিটাল ডিভাইস ব্যবহারের ফলে রিয়েল টাইম মনিটরিং নিশ্চিতের মাধ্যমে তথ্যের গুণগতমান বৃদ্ধির পাশাপাশি দ্রুত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হচ্ছে। উল্লেখ্য, বিবিএস এ প্রযুক্তিনির্ভর অভিযাত্রায় কৌশলগত উদ্যোগ নেয়া হয়েছে।

যার মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড স্ট্যাটিস্টিক্যাল ডেটা ওয়্যারহাউস (ISDW), বিগ ডেটা অ্যানালাইসিস প্ল্যাটফর্ম, জিআইএস ল্যাবরেটরি, মাইক্রডেটা অ্যানালাইসিস ল্যাব, ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইট (DRS), কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা স্কিল উন্নয়ন উদ্যোগ, এবং ওয়েবভিত্তিক ডেটা সার্ভিসসমূহের মাধ্যমে বিবিএস একটি সমন্বিত, টেকসই ও অত্যাধুনিক পরিসংখ্যানিক পরিবেশ প্রতিষ্ঠা করবে। এসকল উদ্যোগ বস্তুনিষ্ঠ পরিসংখ্যান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুষ্টিয়া প্রতিনিধি :

২১ অক্টোবর, ২০২৫,  5:03 AM