ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ !

ধানের শীষের মনোনয়ন দিবে যাকে আমরা মিলেমিশে নির্বাচন করব তার সাথে-নুরুল আফসার

#
news image

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নুরুল আফসার বাহাদুর গতকাল স্বন্ধ্যা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত নোয়াখালী ৫ এর কোম্পানীগঞ্জাংশের কয়েকটি ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ করেন।

নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নুরুল আফসার বাহাদুর বলেছেন,আমি একজন নমিনেশন প্রত্যাশী। আমার দল আমাকে ধানের শীষের মনোনয়ন দিলে আমি নির্বাচন করব,অন্য কাউকে মনোনয়ন দিলে আমরা তাকে বিজয়ী করার জন্য সবাই এক হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে এনিয়ে কোন বিভেদ নেই,কোন প্রকার ষড়যন্ত্র নেই অথবা কোন প্রকার ভুল বোঝাবুঝির সুযোগ নেই। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন,আপনারা কোন ব্যক্তির জন্য নয়,আপনারা কাজ করবেন দলের জন্য।আপনারা কাজ করবেন দলের আদর্শের জন্য।

তিনি বলেন,এ নির্বাচনে দলকে বিজয় করতে হবে,বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করার জন্য ,অসাম্প্রদায়িক রাষ্ট্র ও শান্তিময় রাষ্ট্রে পরিণত করার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি রোববার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নগর এলাকায় তারেক রহমানের রাস্ট্র মেরামতের ৩১ দফার বই জনগণের দৌড়গৌড়ায় পৌছে দেওয়ার জন্য পথ সভায় এসব কথা বলেন।এসময় উপস্হিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মানছুরুল হক বাবর,চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাহাত,বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম স্বপন প্রমুখ।এর আগে বিকেলে তিনি সিরাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কালার মা হাজী বাড়ীর হার্ট অ্যাটাকে মারা যাওয়া বিএনপির কর্মী তাজুল ইসলাম সবুজ এর কবর জেয়ারত করেন এবং তার বাড়ীতে স্বজনদের সমবেদনা জানানোর জন্য যান।এরপর তিনি সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এর কবর জেয়ারত করেন। পথ সভার পর বাহাদুর চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার,একাডেমী বাজার, ও বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মওদুদ স্কুল এলাকায় ৩১ দফার বই বিতরণ করেন।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২০ অক্টোবর, ২০২৫,  6:47 PM