ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ !

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে আরও মসৃণ ও প্রাতিষ্ঠানিক করতে হবে: মির্জা ফখরুল

#
news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে আরও মসৃণ ও প্রাতিষ্ঠানিক করতে হবে। এজন্য একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। 

তিনি বলেন, ‘সংখ্যানুপাতিক ভোট বা পিআর পদ্ধতির কথা বলে কিছু দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পিআর বোঝে না কেউ। তাই এসব পিআর নাটক বাদ দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।’

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর স্টেডিয়ামে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা উদ্বোধনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

আওয়ামী লীগের শাসনকালকে ‘অন্ধকার সময়’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রায় ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পর অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত হয়েছি। এখন গণতন্ত্রকে আরও মসৃণ ও প্রাতিষ্ঠানিক করতে চাই।’

তিনি বলেন, ‘অন্তর্র্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা আশা করি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই এক হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।’

এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ জেগে উঠেছে। তারা নিজের হাতে ভোট দিতে চায়, নিজের প্রতিনিধি নিজেরাই বেছে নিতে চায়। জনগণের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’

ফাইনাল খেলায় ঠাকুরগাঁও জেলা ফুটবল দল ট্রাইব্রেকারে ৫-৪ গোলে সৈয়দপুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক :

১৭ অক্টোবর, ২০২৫,  4:48 PM