ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটে তারেক রহমানের ৩১  দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

#
news image

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে প্রচারের লক্ষ্যে বাগেরহাটে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
এসময় তিনি বলেন “তারেক রহমানের ৩১ দফা কোনো দলীয় স্বার্থ নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তি, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি কমবে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, এই কর্মসূচি কেবল রাজনৈতিক নয়, এটি জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি। ৩১ দফার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারীর ক্ষমতায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।”
তিনি বলেন “দেশ আজ চরম দুঃসময়ে রয়েছে। এ অবস্থায় বিএনপির ৩১ দফা কর্মসূচি মানুষের মুক্তির মন্ত্র। আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি, যাতে জনগণ জেগে ওঠে ।”
এসময় বাগেরহাট পৌর বিএনপির সাধারন সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা শেখ সাইফুল ইসলাম, মো: কামরুজ্জামান, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, মোঃ শহীদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের সময় নেতারা স্থানীয় দোকান, বাজার, ও বিভিন্ন জনবহুল এলাকায় পথচারীদের হাতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১৭ অক্টোবর, ২০২৫,  4:08 PM