ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মেট্রোরেলের সময় বাড়বে রোববার থেকে

#
news image

রাষ্ট্র পরিচালিত মেট্রোরেল কর্তৃপক্ষ আগামী ১৯ অক্টোবর থেকে ট্রেন চলাচলের সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-সচিব জাহিদুল ইসলাম জানান, যাত্রীদের চাহিদা বিবেচনা করে ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬(এমআরটি লাইন-৬) এর চলাচলের সময় এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের প্রথম ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ ট্রেনটি রাত ৯টার পরিবর্তে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।

মতিঝিল দিক থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টায় এবং শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।

শুক্রবার মেট্রোরেল বর্তমান সময়সূচির আধ ঘণ্টা আগে দুপুর ২টা ৩০ মিনিট থেকে চলবে।

আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ পরিচালিত হবে। নতুন পরিকল্পনাটি আগমন এবং প্রস্থানের মধ্যে ব্যবধান কমিয়ে আনবে।

জাহিদুল ইসলাম বলেন, নতুন সময়সূচি অনুসারে— পিক, অফ-পিক ও সুপার অফ-পিক আওয়ারে ৪, ৬ ও ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে।

এমআরটি ৬-এ ২৪ সেট ট্রেন রয়েছে, যার প্রতিটিতে ছয়টি করে কোচ রয়েছে। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ১৩ সেট ট্রেন চলাচল করছে। নতুন সময়সূচি অনুসারে ১৯ সেট ট্রেন নিয়মিত চলাচল করবে।

উপ-সচিব জাহিদুল ইসলাম জানান, বর্তমানে দৈনিক গড়ে সাড়ে ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করে। নতুন সময়সূচি কার্যকর হওয়ার পর প্রায় ৫ লাখ যাত্রী চলাচল করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক :

১৬ অক্টোবর, ২০২৫,  12:43 AM