ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বারহাট্টায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

#
news image

'হাত ধোয়ার নায়ক হোন' স্লোগানকে সামনে রেখে বারহাট্টা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (১৫ অক্টোবর) বুধবার উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিদ্যুৎ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম গোলাম হোসাইন, শিক্ষকবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী সহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান বলেন, আগে জানতে হবে হাত কেন ধোতে হবে। হাত ধোয়ার প্রয়োজনীয়তা কি? সুস্থ  থাকতে হলে ভালো করে হাত ধোয়ার কোন বিকল্প নাই। কারণ ছোট্ট বাচ্চারা মাটিতে প্রচুর খেলাধুলা করে। মাটি থেকে বিভিন্ন প্রকারের কৃমি বাচ্চাদের অসুস্থ করে তুলতে পারে। এসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নানান পরামর্শ দেন তিনি।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

১৫ অক্টোবর, ২০২৫,  7:53 PM