ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মোল্লাহাটে নারীদের সম্পৃক্ত করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান

#
news image

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী ও পুরুষ সমানভাবে উন্নয়ন, রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবে। নারীদের বাদ দিয়ে কোনো উন্নয়ন বা পরিবর্তন সম্ভব নয়।”
তিনি বলেন, “৩১ দফা কর্মসূচির প্রতিটি ধাপে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি নারী সমাজের ক্ষমতায়নে দৃঢ়ভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্যের কষ্ট সবচেয়ে বেশি নারীরাই ভোগ করছে। তাই এই অন্যায় ব্যবস্থার পরিবর্তনে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে।
মাসুদ রানা বলেন, “আমরা চাই, প্রতিটি গ্রামে নারীরা জেগে উঠুক—ন্যায়, অধিকার ও মর্যাদার দাবিতে। বিএনপি সেই সংগ্রামে পাশে থাকবে।”
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে নারী সমাজ প্রকৃত অর্থে ক্ষমতায়িত হবে এবং দেশে সুশাসনের ভিত্তি আরও মজবুত হবে।
নারীরা বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়লে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
উঠান বৈঠকে মোল্লাহাট উপজেলা  বিএনপির সাবেক সদস্য সচিব একরামুল হক সাবু শিকদার,  সাধারণ সম্পাদক শিমুল চৌদুরী,  ওয়ার্ড বিএনপির সভাপতি মো: হাবিব ফরাজী,সাধারণ সম্পাদক বড়কাজী, সাংগঠনিক নয়ন কাজী, বিএনপি নেতা সুক মাষ্টার,  মো হাসান শিকদার, মৎস্যজীবী দলের আহবায়ক মো: হুসাইন শিকদারসহ স্থানীয় নারী কর্মীরা অংশ নেন।

বাগেরহাট প্রতিনিধি :

১৩ অক্টোবর, ২০২৫,  7:31 PM