ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টঙ্গীতে ড্রেনের ভিতরে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণ

#
news image

গাজীপুরের টঙ্গীতে ড্রেনের ভিতরে গ্যাসের লাইনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রবিবার (১২ অক্টোবর) রাত ১২ টা ২০ মিনিটে টঙ্গী পশ্চিম থানার পাশ্বে খাঁ-পাড়া স্কুলের সামনে একটি ড্রেনের নিচে এই বিস্ফোরণ  ঘটনা ঘটে। ঘটনাস্থলে এখনো আগুন জ্বলতে দেখা গেছে, ফলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ড্রেনের ঢাকনা উড়ে যায় এবং ভেতর থেকে আগুন বের হতে থাকে। মুহূর্তেই চারপাশের দোকানপাটের মানুষ দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে ড্রেনের ভেতরে থাকা গ্যাস পাইপলাইন ফুটো থাকায় গ্যাস অফিসের লোকজন কাজ করছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। দ্রুত সময়ে মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে  সক্ষম হয়েছি। এবং গ্যাস অফিসের লোকজন এসে ড্রেনের ভিতরে লাইনের কাজ করছেন।
এদিকে বিস্ফোরণের শব্দ ও আগুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাসাবাড়ি থেকে বের হয়ে পড়েছেন। অনেকেই মনে করছেন,এলাকায় গ্যাস লাইনগুলো পুরনো হওয়ায় 
ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ঘটনাস্থলে পুলিশও মোতায়েন রয়েছে। তারা বিস্ফোরণ
এলাকাটি ঘিরে রাখেন এবং লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মোঃ নজরুল ইসলাম, গাছা (গাজীপুর) প্রতিনিধি :

১৩ অক্টোবর, ২০২৫,  6:42 PM