ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার তীব্র ভাঙন

#
news image

বন্যার পানি কমে যাওয়ার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন।

উপজেলার মরিচা ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিনই বসতভিটা, আবাদি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। এরইমধ্যে, মরিচা ইউনিয়নের উদয়নগর বিজিবি ক্যাম্প, চার ফসলি জমি, বাগান ও বেশ কয়েকটি বাড়িঘর গিলে খেয়েছে ভয়াল পদ্মা সেই সঙ্গে হুমকীর মুখে ভারত থেকে আসা বিদ্যুৎ সঞ্চালন লাইনও।

মরিচা ইউনিয়নের ভুরকা-হাটখোলা থেকে কোলদিয়াড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের বাংলাবাজার, আতারপাড়া ও উদয়নগর এলাকায় নদীর ভাঙনে আতঙ্কে দিন কাটছে শত শত পরিবারের।

স্থানীয়রা জানান, ‍‍পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলার উদ্যোগ নিলেও তীব্র ভাঙনের কারণে তা কার্যকর হচ্ছে না। দ্রুত এই ভাঙন প্রতিরোধ না করা হলে ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে রাস্তায় বসতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান জানান, পদ্মার পানি কমতে শুরু করায় ভাঙন বেড়েছে। জিওব্যাগ ফেলা হচ্ছে, পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী দু’ধরনের পদক্ষেপ নিতে প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।

ভুক্তভোগীরা বলেন, বছরের পর বছর ধরে এই ভাঙনে সর্বস্ব হারিয়ে পথে বসেছে বহু পরিবার। তাই আর কোনো আশ্বাস নয় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

কুষ্টিয়া প্রতিনিধি :

১৩ অক্টোবর, ২০২৫,  5:14 PM