ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টঙ্গীতে মৈত্রী শিল্প পরিদর্শন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

#
news image

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সব জায়গায় দূর্নীতি,আমরা যেখানে হাত দিচ্ছি সেখানেই দূর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পোকামাকড়ের মতো দুর্নীতি। এই অবস্থা শুধু ১৬ বছরের বিষয় নয়, এটা শত যুগ ধরে চলছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও  বলেন, অন্তর্বর্তী সরকার আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে, আমরা যাদু দিয়ে সবকিছু করে ফেলব। সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার জন্য দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।
টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থ বছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, আমি যদি সময় পাই, তাহলে এক বছরে এই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে।
এর আগে প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক
(উপসচিব) কাজী মাহবুব-উর-রহমান।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট,মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মোঃ মহসীন আলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

১২ অক্টোবর, ২০২৫,  12:33 AM