ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জের বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি সম্পন্ন

#
news image

জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ২৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ ৫ই অক্টোবর/২০২৫ খ্রি রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৩টি পদে প্রার্থী একজন করে, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ফরম বিক্রি সূত্রে জানা গেছে, সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১২টি পদে মনোনয়ন ফরম বিক্রি হয়। এ সময় মোট ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সভাপতি পদে ১টি, সাধারণ সম্পাদক পদে ১টি এবং সহ-সভাপতি পদে ৩টি ফরম বিক্রি হয়। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী একজন করে থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

পরিচালক পদে ওয়ার্ড ভিত্তিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১নং ওয়ার্ড থেকে ২টি, ২নং ওয়ার্ড থেকে ১টি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা)৩নং ওয়ার্ড থেকে  ২টি,৪নং ওয়ার্ড: ৩টি,৫নং ওয়ার্ড: ১টি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা)৬নং ওয়ার্ড থেকে ২টি,৭নং ওয়ার্ড থেকে ২টি ৮নং ওয়ার্ড থেকে  ২টি,৯নং ওয়ার্ড থেকে  ১টি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা)

সবমিলিয়ে পরিচালক পদে ৯টি ওয়ার্ডে মোট ১৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ২নং, ৫নং ও ৯নং ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় তারা যথাক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভবনা রয়েছেন। 

নির্বাচন ঘিরে সমিতির সদস্যদের মাঝে উৎসাহ আনন্দঘন পরিবেশ ও আগ্রহ দেখা গেছে চোখে পড়ার মতো । সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছেন সদস্যগণ। 

উল্লেখ্য, বিগত ১৭ বছর ধরে সমিতির নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই আধিপত্য ধরে রেখেছে। তবে এবার আওয়ামী লীগ-সমর্থিত কাউকে মনোনয়নপত্র কিনতে দেখা যায়নি, যা এবারের নির্বাচনে ভিন্ন চিত্র তৈরি করেছে।

যদিও এটি ব্যবসায়ী সমিতি নামে পরিচিত, তবে এতে বিভিন্ন দল-মত ও পেশার মানুষ সদস্য হিসেবে যুক্ত আছেন। বসুরহাট পৌরসভায় মেয়র বা কাউন্সিলরের পর এই সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও পরিচালকরা জনজীবনে গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান ভূমিকা রাখেন। ফলে সমিতির নেতৃত্ব কার হাতে যাবে, তা নিয়ে সমিতির সদস্য ও স্থানীয়দের আগ্রহ প্রবল।

মোহাম্মদ উল্যা , কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) প্রতিনিধি :

০৫ অক্টোবর, ২০২৫,  8:05 PM