ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিম্নচাপে বিপর্যস্ত কুয়াকাটা, পর্যটকরা হোটেলবন্দী

#
news image

জেলার কুয়াকাটায় পর্যটন মৌসুম জমে উঠলেও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে পড়েছে। এতে সৈকতে ভ্রমণ উপভোগ না করে হোটেল কক্ষেই বন্দী হয়ে পড়েছেন পর্যটকরা। এতে বিপাকে পড়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ীরাও।

আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি থাকলেও সৈকতে নেই কোনো ভিড়। উত্তাল সমুদ্রের কারণে বন্ধ রয়েছে স্পিডবোট ও টুরিস্ট বোট চলাচল। এতে কর্মহীন হয়ে পড়েছেন বোট মালিক ও মাঝিরা।

টুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি কে এম বাচ্চু বলেন, নিম্নচাপের কারণে বোট চলাচল পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। পর্যটকরা সাগরে নামতে পারছেন না। এতে মালিক ও মাঝিদের দৈনিক আয় একেবারে বন্ধ হয়ে গেছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সাধারণ সম্পাদক কে এম জহির খান জানান, প্রতি মৌসুমেই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এতে পর্যটন শিল্পের সব খাত হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে বোট ব্যবসা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকের চাপ বেড়েছিল। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং সম্পন্ন হলেও নিম্নচাপের খবর ছড়িয়ে পড়ায় অনেক বুকিং বাতিল হয়েছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, পর্যটন মৌসুমে হঠাৎ নিম্নচাপের কারণে অনেকেই আসতে পারছেন না। যারা আসার কথা ছিল তারাও বুকিং বাতিল করছেন। এতে হোটেল-মোটেল ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছেন।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের এক কর্মকর্তা জানান, সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাগরে নামতে দেওয়া হচ্ছে না। সবাইকে হোটেল-মোটেলে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :

০৩ অক্টোবর, ২০২৫,  12:18 AM