ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বসুরহাট পৌরসভার আবাসিক ভবনের ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ,দগ্ধ -০৪

#
news image

নোয়াখালী জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার কেন্দস্থলে আবাস স্থলে গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের ০৪ সদস্য দগ্ধ হয়।

১লা অক্টোবর (বুধবার) রাত ০৯ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডের ইদ্রিছিয়া রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে এবং ০৪ জন দগ্ধ হয়।দগ্ধরা হলেন উক্ত ফ্ল্যাটের ভাড়াটে স্বামী কুমোদ চন্দ্র নাথ(৪৩),স্ত্রী  সবিতা রাণী নাথ(৩২),মেয়ে ঐর্দিকা(০৮)এবং ছেলে তূর্য (০৪)।চারিজনকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর দগ্ধ ঐদিকা(০৮)কে ঢাকার জাতীয় বার্ণ  ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়েছে।

দগ্ধ কুমোদ নাথ বলেন,আমরা সকলে পূজামণ্ডপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ ঐ সময় বিকট আওয়াজে বিস্ফোরণে ঘটনাটি ঘটে এবং পরবর্তিতে অন্যান্য রুমে আগুনের লেলিহান শিখা দেখতে পাই।এতে আমরা স্বামী,স্ত্রী ছেলে মেয়ে চার জনই দগ্ধ হই।

এলাকাবাসী আমাদেরকে উদ্বার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।মেয়ে ঐর্দিকার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকার জাতীয় বার্ণ  ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হস্তান্তর করে।উক্ত বিস্ফোরণে ফ্ল্যাটের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও)মাইন উদ্দীন গণমাধ্যমকে বলেন মেয়ে ঐর্দিকার শরীরের ২০%,ছেলে তূর্যের শরীরের ১০% এবং তাদের স্বামী-স্ত্রীর শরীরের ২% পুড়ে গেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন লিডার আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলার লিকেজ থেকে আস্তে আস্তে পুরো ফ্ল্যাটে  গ্যাস ছড়িয়ে পড়ে।পরবর্তিতে পূজোর মোম জ্বালালে উক্ত বিস্ফোরণ ঘটে।

মোহাম্মদ উল্যা , কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) প্রতিনিধি :

০২ অক্টোবর, ২০২৫,  11:34 PM