ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু

#
news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসে দেড় কোটি লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিগত ১৬ বছরে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে দেশ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের মানুষ শান্তিতে নেই। একটি অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনো নিরাপদ নয়।

আজ বুধবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন দানবীর রণদা প্রসাদ সাহার মন্দিরের পূজামণ্ডপে পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ঐকমত্যের ভিত্তিতে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে এবং নতুন নতুন পরিকল্পনা ও চিন্তা নিয়ে দেশের কল্যাণের জন্য কাজ করবে।

পিআর প্রসঙ্গে আমীর খসরু চৌধুরী বলেন, পিআর পদ্ধতি কেউ চাইতেই পারে, এটা তাদের অধিকার আছে। কিন্তু এটা তো বিএনপির দেয়ার বিষয় না, অন্য দলেরও দেয়ার কিছু নেই। আমরা যেখানে একমত হয়েছি, তার বাইরেও চাওয়ার অধিকার আছে। সেটা করতে হলে জনগণের রায় নিয়ে আসতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। দেশকে যদি বাঁচাতে হয় এই আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন, আইনশৃঙ্খলার কথা বলছেন বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা আজকে নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে, জবাবদিহি থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে। সরকার এবং জনগণের সেতু বন্ধন নেই আমরা আজকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম মফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি :

০২ অক্টোবর, ২০২৫,  12:40 AM