ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকা বাধ্যতামূলক করা জরুরি: ডিজি গণযোগাযোগ

#
news image

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ফায়জুল হক বলেছেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। এতে শিশু-কিশোররা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, তাই প্রতিটি শিক্ষার্থীর জন্য টাইফয়েড টিকা গ্রহণ বাধ্যতামূলক করা জরুরি। সময়মতো টিকা দিলে টাইফয়েড আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭০-৮০ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।

তিনি বলেন, টিকা নেওয়ার কারণে প্রাণঘাতী সব রোগের প্রতিরোধ সম্ভব হয়েছে। সরকার দেশব্যাপী শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড প্রতিরোধমূলক টিকা প্রদানের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম হোটেল সৈকতের হালদা কনফারেন্স রুমে জেলা তথ্য অফিস চট্টগ্রামের আয়োজনে ও ইউনিসেফ’র সহযোগিতায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

এতে বলা হয়- টাইফয়েড একটি সংক্রামক রোগ, যা অপরিচ্ছন্ন খাবার ও পানির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক জটিলতা ও অপুষ্টি দেখা দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিদ্যালয়, কলেজ ও মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা প্রদান অপরিহার্য হয়ে পড়েছে।

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনসূয়া বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক গোলাম সারওয়ার, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ বিশেষ অতিথির বক্তৃতা করেন। সভায় সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিজস্ব প্রতিবেদক :

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  11:21 PM