ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইনডিপেনডেন্সের জন্য প্রতিবেদন আহ্বান

#
news image

বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কারের বিষয়ে সাংবাদিকতায় উৎসাহিত করতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে ‘মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইনডিপেনডেন্স-২০২৫’ দেওয়ার ঘোষণা দিয়েছে।

পুরস্কারের জন্য তিনটি বিভাগে প্রতিবেদন আহ্বান করা হয়েছে— প্রিন্ট ও অনলাইন, টেলিভিশন ও রেডিও এবং সেরা তরুণ প্রতিবেদক (যাদের বয়স ৩০ বছরের নিচে)। প্রতিটি বিভাগে বিজয়ীকে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে পুরস্কার এবং সম্মাননাপত্র।

আজ মঙ্গলবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অংশগ্রহণকারীদের অবশ্যই ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩০ অক্টোবরের মধ্যে প্রকাশিত প্রতিবেদন জমা দিতে হবে। ক্যাটাগরি অনুযায়ী একজন প্রতিবেদক সর্বোচ্চ দু’টি প্রতিবেদন জমা দিতে পারবেন। প্রিন্ট ও অনলাইন প্রতিবেদন পিডিএফ আকারে এবং টেলিভিশন বা রেডিওর প্রতিবেদন এমপিফোর বা এমপিথ্রি ফরম্যাটে পাঠাতে হবে।

তিনটি ক্যাটাগরিতে মোট ১২ জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হবে। প্রতিটি প্রতিবেদনের সঙ্গে প্রতিবেদকের ২০০ শব্দের মধ্যে সারসংক্ষেপ সংযুক্ত করা বাধ্যতামূলক। প্রতিবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ অক্টোবর।

আগ্রহী সাংবাদিকদের তাদের প্রতিবেদন judicial.award2025@gmail.com  এই ঠিকানায় পাঠানোর জন্য বলা হয়েছে।

ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো কোনো প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।

এতে আরো বলা হয়েছে, বিচারকমণ্ডলি জমাকৃত প্রতিবেদন যাচাই করে শ্রেষ্ঠ সাংবাদিকদের নির্বাচন করবেন।

বিস্তারিত তথ্যের জন্য এনআইএমসির ওয়েবসাইট www.nimc.gov.bd তে পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক :

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  3:54 PM