ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে পূজা মণ্ডপে বিএনপি'র আর্থিক সহায়তা প্রদান

#
news image

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গাজীপুর মহানগরের অন্তর্গত ২২ নং ওয়ার্ড গজারিয়া পাড়া সার্বজনীন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে সেপ্টেম্বর ওই পূজা মন্ডুপ উদ্বোধন করেন কাউলতিয়া সাংগঠনিক থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী সাবেক মেম্বার আলহাজ্ব মোঃ খন্দকার দেলোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে  হিন্দু সম্প্রদায়ের মানুষ শারদীয় দুর্গা উৎসব পালন করে থাকেন। আমরা বিএনপি'র পরিবারের পক্ষ থেকে সকল মন্ডপে সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। খন্দকার দেলোয়ার হোসেন আরো বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের নির্দেশে ও গাজীপুর মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি'র পক্ষ থেকে আমরা কাউলতিয়া সাংগঠনিক থানার প্রতিটি পূজা মন্ডপে সার্বিক সহযোগিতা করব । তিনি আরো বলেন, প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে আমরা প্রতিটি পূজা মন্ডপে ভলান্টিয়ার করে দিয়েছি সার্বিক নিরাপত্তার জন্য। 
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেক আকন্দ, শ্রমিকদের নেতা ওমর ফারুক, অত্র মন্দির কমিটির সভাপতি শ্রী বিপ্লব চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক পল্লী ডা: সুমন বর্মন। এ সময় মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে ১০ হাজার টাকা ও আলহাজ্ব খন্দকার দেলোয়ার হোসেন মেম্বারের পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  11:29 PM