ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটের চারটি সংসদীয় আসন কেন বহাল করা হবে না জানতে হাইকোর্টের রুল

#
news image

বাগেরহাটের চারটি সংসদীয় আসন কেন বহাল করা হবে না জানতে হাইকোর্টের রুল ।
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং আসন সংখ্যা কমিয়ে তিনটিতে নামিয়ে আনার নির্বাচন কমিশনের (ইসি) গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ রুল জারি করেন। একইসঙ্গে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট পিটিশনারদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা রিট করেছি, আদালত আমাদের বক্তব্য শুনেছেন। আদালত রুল জারি করে জানতে চেয়েছেন কেন বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল থাকবে না এবং ইসির প্রকাশিত গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না। আমরা আশাবাদী, ন্যায়বিচার পাব এবং চারটি আসনই বহাল থাকবে।
বাগেরহাটে নির্বাচন কমিশন অফিসের সামনে চলছে অবস্থান কর্মসূচি।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে বাগেরহাট জেলার চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটিতে নামানোর প্রস্তাব দেয়। এ সিদ্ধান্তের পর থেকেই স্থানীয় রাজনৈতিক দল ও সাধারণ মানুষ চারটি আসন বহালের দাবিতে আন্দোলন শুরু করে।
পরে ৪ সেপ্টেম্বর ইসি চূড়ান্ত গেজেট প্রকাশ করে বাগেরহাটকে তিনটি আসনে ভাগ করে। এর প্রতিবাদে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে হরতাল, মহাসড়ক অবরোধ ও সরকারি অফিস ঘেরাওসহ লাগাতার কর্মসূচি পালন করা হয়।
স্বাধীনতার পর থেকে বাগেরহাটে যে চারটি আসন :
বাগেরহাট-১: মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী।
বাগেরহাট-২: বাগেরহাট সদর, কচুয়া।
বাগেরহাট-৩: রামপাল, মোংলা
বাগেরহাট-৪: মোরেলগঞ্জ, শরণখোলা।
ইসির নতুন গেজেট অনুযায়ী বিভাজন
চূড়ান্ত গেজেটে বাগেরহাটকে যে তিনটি আসনে ভাগ করা হয়েছে:
বাগেরহাট-১: বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট
বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল, মোংলা
বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  9:30 PM