ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার

ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ

#
news image

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মুলার বলেছেন, ইইউ আসন্ন ফেব্রুয়ারিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত আগামী সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

রাষ্ট্রদূত বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সংস্কার কর্মসূচি সম্পন্ন করতে হবে।

সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন এওএফএ (অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসাডরস) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল হাসান।

স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে স্থিতিশীলতা ও বিনিয়োগের নিরাপত্তা অপরিহার্য।

বাংলাদেশুইইউ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হলো মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা। ভবিষ্যতে আমরা এসব ক্ষেত্রে আরও জোরালোভাবে কাজ করব।’

রাষ্ট্রদূত আরও বলেন, ইইউ সবসময় বাংলাদেশ থেকে বৈধ অভিবাসনকে সমর্থন করে এবং দক্ষ ও অদক্ষ শ্রমশক্তি রপ্তানিতে সম্ভাবনা দেখছে।

নিরাপত্তা খাতে সহযোগিতার বিষয়ে মুলার জানান, বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইইউ সহায়তা করছে। সামরিক খাতেও বাড়তি সহযোগিতা জরুরি।

রোহিঙ্গা সংকট সমাধানে ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। তবে সেটি অবশ্যই স্বেচ্ছায় এবং শান্তিপূর্ণ পরিবেশে হতে হবে।’

নিজস্ব প্রতিবেদক :

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  1:15 AM