ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

ফটিকছড়িতে চা শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চা বাগানের শহিদুল ইসলাম নামক এক শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাগানের শ্রমিকরা।

১৪ সেপ্টেম্বর রোববার সকালে নারায়ণহাটের নেপচুন চা বাগান কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাগান শ্রমিকরা অভিযোগ করে বলেন,গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম একজন সাধারণ চা শ্রমিক এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে চারা পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই পুলিশ তাঁকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত ১০ দিন আগে চা বাগানের নার্সারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনার তদন্তে শহিদুল ইসলামের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

ভূজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন,মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

এই মানববন্ধনে বাগানের পঞ্চায়েত কমিটি ও স্থানীয় সমাজ প্রতিনিধিরাও অংশ নেন।

পঞ্চায়েত সভাপতি মৃদুল কর্মকার বলেন,কোনো ভুল থাকলে পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে সমাধান করা যেত। সরাসরি জেলে পাঠানো অমানবিক কাজ।

সমাজ প্রতিনিধি শংকর দাশ,পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,সদস্য আনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম মানববন্ধনে অংশ নেন এবং শহিদুলের দ্রুত মুক্তির দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি দেন,আন্দোলনের পথেই যেতে হবে যদি তাঁকে দ্রুত মুক্তি না দেওয়া হয়।

চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন বলেন, সম্প্রতি বাগানে চুরি ও চারা পোড়ানোর ঘটনা ঘটেছে। মালিক পক্ষের সম্পত্তি রক্ষার স্বার্থে মামলা করা হয়। তদন্তের ভিত্তিতেই পুলিশ শহিদুলকে আটক করেছে। আদালত যদি তাঁকে নির্দোষ মনে করে, তাহলে তিনি জামিন পাবেন।

শহিদুলের মুক্তি না পেলে আন্দোলন আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে পঞ্চায়েত কমিটি। বর্তমানে এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ফটিকছড়ি প্রতিনিধি :

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  10:23 PM