ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সোনালী ব্যাংকের এসপিজি সেবার সাথে বারহাট্টা সরকারি কলেজের চুক্তি

#
news image

সোনালী ব্যাংক পিএলসি এর সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) সেবার মাধ্যমে বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থীদের,অনলাইন বেতন,ভর্তি ফি,পরীক্ষার ফিসহ বিবিধ ফি/চার্জ আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।সোনালী ব্যাংক পিএলসি,বারহাট্টা শাখার আয়োজনে বারহাট্টা সরকারি কলেজ সেমিনার কক্ষে এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বারহাট্টা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ নূরুল ইসলাম ডেপুটি জেনারেল ম্যানেজার (অতিঃ দায়িত্ব) সোনালী ব্যাংক পিএলসি,প্রিন্সিপাল অফিস,নেত্রকোনা।

এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের বারহাট্টা শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার দেবাদিষ কুমার দাস,বারহাট্টা সরকারি কলেজের বাংলার প্রভাষক এস,এম মাসুদ মোস্তোফা,পদার্থ বিজ্ঞানের প্রভাষক আমিনুল ইসলাম খান সহ প্রমুখ।

সুচনা বক্তব্যে বারহাট্টা শাখা প্রধান দেবাশীষ রায় বলেন,সোনালী ব্যাংকের বর্তমান স্লোগান বিশ্বস্ত ও স্মার্ট। এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক পিএলসি ডিজিটালাইজেশানে ব্যাপক অগ্রগতি লাভ করেছে। এসপিজি চুক্তির মাধ্যমে যেকোন ছাত্র-ছাত্রী/অভিভাবক ঘরে বসে যখন তখন যেকোন দিন যেকোন পদ্ধতিতে পেমেন্ট (নগদ,বিকাশ,সোনালী-ই-ওয়ালেট রকেট,ভিসা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট স্টুডেন্ট আইডিতে যাবতীয় পাওনাদি পরিশোধ করতে পারবে। এতে কলেজ কর্তৃপক্ষের এ সংক্রান্ত ঝামেলাগুলো আর পাহাতে হবে না। অর্থাৎ ক্যাশ ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজগুলো কলেজ প্রশাসনকে আর করতে হবে না। ফলে তাদের শ্রম,সময় সাশ্রয় হবে।

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অতিঃ দায়িত্ব) মোঃ নূরুল ইসলাম বলেন, আজ শুধু চুক্তিপত্র সম্পাদন। আশা করি ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ইচ্ছা শক্তি দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য আমরা কাজ করবো। সোনালী ব্যাংক আস্থার ব্যাংক। দিন যাচ্ছে মানুষের আস্থা আরো বাড়ছে। সোনালী ব্যাংক ডিজিটাল সেবায় আরো এগিয়ে যাচ্ছে। এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সাথে সোনালী ব্যাংকের সম্পর্ক আরো জোরদার হবে। স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খুলে সুবিধা বাড়বে। এই একাউন্ট সারা জীবন ব্যবহার করা সম্ভব হবে। এমনকি চাকুরী জীবন শেষ করে পেনশন সুবিধাও এই একাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবে।

সভায় সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ ব্যাংক কর্তৃপক্ষ ও উপস্থিত কলেজ শিক্ষক পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহযোগিতা কামনা করেছেন। চুক্তিপত্র সম্পাদন অনুষ্ঠানে কলেজের পক্ষে স্বাক্ষর করেন কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে মোঃ নূরুল ইসলাম ডেপুটি জেনারেল ম্যানেজার (অতিঃ দায়িত্ব) প্রিন্সিপাল অফিস,নেত্রকোনা।

বারহাট্টা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ জানান, নেত্রকোনা জেলায় তিনটি সরকারি কলেজেই সোনালি ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীরা এই সুবিধা পেয়ে আসছিল।এতদিন বারহাট্টা সরকারি কলেজ এটির আওতাভুক্ত ছিলনা।অবশেষে আমরা বারহাট্টা সরকারি কলেজ কেও এটির আওতাভুক্ত করেছি।এখন থেকে বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থীরা নিজস্ব মোবাইল থেকে ও আত্মীয়স্বজন অথবা কোন দোকান থেকে তাদের নির্ধারিত ফি পরিশোধ করতে পারবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  5:27 PM