ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুর মহানগরের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#
news image

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় মির্জাপুর সিএনজি স্টেশনে এসে জড়ো হন। পরে বিকাল ৪টায় এক বর্ণাঢ্য ট্রাক শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার মির্জাপুর সিএনজি স্টেশনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ শেষে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক-৩ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বিশাল আকারের জাতীয় ও দলীয় পতাকা বহন করতে দেখা যায় নেতা-কর্মীদের। 

শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি। এতে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। 

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, গাছা থানার বিএনপি, টঙ্গী পশ্চিম থানা বিএনপি, টঙ্গী পশ্চিম থানা বিএনপি, বাসন মেট্রো থানা বিএনপি, সদর থানা বিএনপি, কাশিমপুর থানা বিএনপি, কোনাবাড়ি থানা বিএনপি ও পূবাইল থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামাদল, শ্রমিক দল প্রমুখ।

গাজীপুর প্রতিনিধি :

০২ সেপ্টেম্বর, ২০২৫,  4:10 PM