ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

র‌্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে বিএনপি

#
news image

রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে পূর্বঘোষিত মঙ্গলবারের র‌্যালি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করবে।

আজ সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভিডিও বার্তায় র‌্যালি বাতিল ও নতুন কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, ঢাকায় আমরা আমাদের কর্মসূচির মধ্যে কিছুটা পরিবর্তন এনেছি। আপনারা জানেন, আগামীকাল (মঙ্গলবার) আমাদের র‌্যালি কর্মসূচি রয়েছে। সেই র‌্যালি কর্মসূচিটি আমরা বাতিল করেছি।

র‌্যালি বাতিলের কারণ জানিয়ে তিনি বলেন, একটা র‌্যালি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। এতে মানুষের প্রচণ্ড দুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়। এই জনদুর্ভোগের কথা চিন্তা করেই আগামীকালের র‌্যালির কর্মসূচি বাদ দেওয়া হয়েছে।

রিজভী বলেন, র‌্যালির পরিবর্তে আগামীকাল (মঙ্গলবার) ঢাকা উত্তর এবং দক্ষিণ বিএনপি দুই এলাকায় যে সমস্ত খাল-ড্রেন-নর্দমা রয়েছে, সেটা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য তারা অভিযানে নামবে। মহানগরের দুই এলাকায় যে সমস্ত খাল, নদী অথবা ড্রেন-নর্দমা রয়েছে, সেগুলো পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডারসহ যা যা লাগে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেরাই সেই কর্মসূচি পালন করবে। কর্মীরাই এই কাজ করবে, কাউকে ভাড়া করে নিয়ে এসে করা হবে না।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা আড়াইটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক :

০১ সেপ্টেম্বর, ২০২৫,  4:21 PM