ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টঙ্গীতে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন

#
news image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ গাজীপুর জেলা শাখার উদ্যোগে গত শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর টঙ্গীর মিলগেট মন্নু শাহী মসজিদ এলাকা থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী চেরাগআলী বেক্সিমকো রোড় হয়ে নেদায়ে ইসলাম বেপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নবী করীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (সা.) শানে দুরুদ, সালাত ও নাত শরীফ পাঠ করেন। পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা বিভাগের সভাপতি জনাব মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগরের সভাপতি ফরিদুর ইসলাম এবং সহ-সভাপতি উজ্জল আখতারী। এছাড়াও গাজীপুর ও ঢাকা থেকে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ধর্মপ্রাণ মুসল্লিরা শোভাযাত্রা ও মোনাজাতে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন “প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দিশারী। তিনি এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেন, যখন মানব সমাজ অজ্ঞতা, কুসংস্কার ও অবিচারের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি শান্তি, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের আলো মানুষের মাঝে ছড়িয়ে দেন।”
তাঁরা আরও বলেন “আমরা যদি সত্যিকার অর্থে নবীজির প্রেম ও মোহাব্বতে তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে পারি, তবে পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। তাই মহানবীর আদর্শ ও শিক্ষা অনুসরণ করা প্রতিটি মুসলিমের দায়িত্ব।”

মোঃনজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

০১ সেপ্টেম্বর, ২০২৫,  3:21 PM