ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শাহজাদপুরে ট্যাংকলরি শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-পাবনা মহাসড়ক ৪ ঘণ্টা অবরোধ

#
news image

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ট্যাংকলরি শ্রমিকেরা ৪ ঘণ্টাব্যাপী ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঘাবাড়ি নৌবন্দরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।এতে বন্ধ হয়ে যায় যান চলাচল এবং ৪ কিলোমিটার সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা জানান, শনিবার (৩০ আগস্ট) রাতে বাঘাবাড়ীতে অবস্থিত উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা চালিয়ে চাঁদা দাবি করে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিএনপি নেতারা।এ ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কার না করা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতারা।

তাদের দাবি, বাঘাবাড়ী পোর্ট এলাকায় নৌকাবাইচের আয়োজন করছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এই ভরা মৌসুমে নৌকাবাইচের ফলে বন্দর ইজারাদারের অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হবে।

এ নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এজন্যই তারা চাঁদাবাজির অভিযোগ তুলে আন্দোলন করছে।

পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আনিস জানান, বিএনপির নেতারা চাঁদাবাজি করে না, বরং চাঁদাবাজি করে শ্রমিক ইউনিয়নের নেতারা। তারা অসময়ে নৌকাবাইচ আয়োজন করে পোর্টের ক্ষতিসাধন করার চেষ্টা করছে। এখন আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের টাকা নিয়ে আন্দোলনের নামে বিএনপিকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আন্দোলন করেছে ট্যাংকলরি শ্রমিকরা। তবে শ্রমিক নেতাদের বুঝিয়ে বলায় তারা অবরোধ তুলে নিয়েছেন। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ প্রতিনিধি :

০১ সেপ্টেম্বর, ২০২৫,  2:50 PM