ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কালিয়াকৈরে ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

#
news image

গাজীপুরের কালিয়াকৈরে জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে কালিয়াকৈর উপজেলা ও পৌর নাগরিক সমাজ। মিছিলে অংশ গ্রহনকারীরা বলেন  গাজীপুর-১ আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনে বিরোধিতার কারণে এ মিছিল করেছেন তারা। 

বুধবার সকালে নির্বাচন কমিশনে গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের সীমানা নির্ধারণ নিয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে স্থানীয়রা দাবি জানায় যাতে গাজীপুর-১ আসনটি কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকা নিয়ে গঠিত হয়। তবে সে সময় জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর একজন আইনজীবী এর বিরোধিতা করেন। তার আইনজীবী বলেন, তারা শুধুমাত্র কালিয়াকৈর নিয়ে একটি স্বতন্ত্র সংসদীয় আসন তারা চান না। এ ঘটনায় এলাকাবাসী ও নেতাকর্মীদের মাঝে আলোচনা সমালোচনা হতে থাকে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান গাজীপুর-১ আসনটি শুধুমাত্র কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকা নিয়ে গঠন করার দাবি জানান। মজিবুর রহমানের আইনজীবী শুনানিতে বলেন, যেহেতু কাপাসিয়া, কালিগঞ্জ একটি উপজেলা নিয়ে একেকটি সংসদীয় আসন গঠিত। তিনি কালিয়াকৈরেও উপজেলা ও পৌর নিয়ে একটি আসনের সীমা নির্ধারণ চান। সংসদীয় আসন নিয়ে দ্বি-মতের কারণে বুধবার বিকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকায় নাগরিগ সমাজ মিছিল বের করে। মিছিলে অংশ নেয়া মানুষ বিভিন্ন স্লোগান দেয় ও তাদের ক্ষোভ প্রকাশ করেন।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

২৯ আগস্ট, ২০২৫,  4:11 PM