ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সরিষাবাড়ীতে প্যানেল চেয়ারম্যান প্রস্তাব উপেক্ষা করে প্রশাসক নিয়োগ

#
news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮নং মহাদান ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্যানেল চেয়ারম্যান নিয়োগের প্রস্তাব উপেক্ষা করে প্রশাসক নিয়োগ করেছে প্রশাসন। ফলে এ প্রশাসক নিয়োগ দেওয়ায় নির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অযৌক্তিক দাবি করে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জামালপুর জেলা প্রশাসকের লিখিত নির্দেশে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতায় দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিনের নেতৃত্বে উপজেলা বিআরডিপি কর্মকর্তা সালাউদ্দিন সরকার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সমাজ সেবা কর্মকর্তা সহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহিম এবং পরিষদের নির্বাচিত তিন জন ইউপি সদস্য লাল মিয়া, হাফিজুর রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য নিছমা বেগম উপস্থিত ছিলেন।
 মহাদান ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সর্বসম্মত প্রস্তাব উপেক্ষা মহাদান ইউনিয়ন পরিষদের মোট ১১ জন সদস্য মধ্য থেকে মাহবুবুর রহমান কে প্যানেল চেয়ারম্যান হিসেবে সমর্থনের মধ্য দিয়ে নির্বাচিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক এর নিকট একটি রেজুলেশন পত্র জমা দেন। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না করে প্রশাসক নিয়োগ দেওয়ায় ক্ষোভে অধিকাংশ ইউপি সদস্য দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।
এ বিষয়ে সংরক্ষিত ইউপি সদস্য চায়না বেগম বলেন, “প্যানেল চেয়ারম্যান নিয়োগের জন্য আমাদের সর্বসম্মত প্রস্তাব উপেক্ষা করে প্রশাসক বসানো হয়েছে। এটি অত্যন্ত হতাশাজনক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।”
জানতে চাইলে ইউপি সদস্য প্রস্তাবিত মাহবুবুর রহমান বলেন, “সরিষাবাড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রস্তাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সিদ্ধান্তে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও মহাদান ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত।
তিনি আরোও জানান এ ঘটনায় আদালতে ১৬ জন কে বিবাদী করে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাদের কে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বলে জানান তিনি।
জানতে চাইলে এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন বলেন, “প্রশাসক যোগদান অনুষ্ঠানে নির্বাচিত ১০ জন ইউপি সদস্য কি কারণে উপস্থিত ছিলেন না সে বিষয়ে তদন্ত করে দেখা হবে।
এ প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণও এ সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলছেন, নির্বাচিত প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্ত উপেক্ষা করে প্রশাসনিকভাবে চাপিয়ে দেওয়া পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মনে করছেন। 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

২৮ আগস্ট, ২০২৫,  8:39 AM