ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুন্সিগঞ্জের ২৫টি স্থান পরিষ্কার করল বিডি ক্লিন

#
news image

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রতিষ্ঠার নবম বর্ষপূর্তিতে সারাদেশে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম আয়োজন করেছে। এই উদ্যোগে দেশের ৯০০টি স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়।
এরই অংশ হিসেবে বিডি ক্লিন মুন্সিগঞ্জ জেলা টিম শহরের সুপারমার্কেট, সদর হাসপাতাল, হরগঙ্গা কলেজ ক্যাম্পাস, মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন উপজেলার প্রায় ২৫টি স্থানে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ অভিযানে শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৩ জুন বিডি ক্লিন ৯ বছরে পদার্পণ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করার পরিবর্তে দেশ ও সমাজের কল্যাণে এই কার্যকর উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
বিডি ক্লিন মুন্সিগঞ্জ জেলা সমন্বয়ক অমিত হাসান বলেন, ‘আমাদের দৃঢ় অঙ্গীকার, বাংলাদেশকে করব পরিচ্ছন্ন। আমরা থেমে নেই, বরাবরই চেষ্টা করছি একটি পরিষ্কার মুন্সিগঞ্জ তথা পুরো দেশ গড়ে তুলতে। পরিবর্তনের ধাপ আমরা একদিন বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা শুধু একটি কার্যক্রম নয়, এটি একটি সামাজিক আন্দোলন। প্রত্যেক মানুষ যদি নিজের চারপাশটুকু পরিষ্কার রাখে, তবে গোটা দেশই পরিচ্ছন্ন হয়ে উঠবে। আমাদের লক্ষ্য শুধু ময়লা পরিষ্কার নয়, বরং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা—যাতে সবাই নিজের দায়িত্বটা বোঝে। আজকের ছোট্ট প্রচেষ্টা আগামী দিনের বড় পরিবর্তনের ভিত্তি হয়ে থাকবে।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, একদিন এই দেশ হবে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন দেশ। পরিচ্ছন্ন বাংলাদেশ হবে আমাদের আগামী প্রজন্মের জন্য সবচেয়ে বড় উপহার।’

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

২৪ আগস্ট, ২০২৫,  2:45 AM