ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মেলান্দহে স্বেচ্ছাসেবীদের বৈঠকি আলোচনা অনুষ্ঠিত

#
news image

জামালপুরের মেলান্দহে আলোকিত মানুষ ও স্বেচ্ছাসেবীদের সম্মানে শিল্পপতি মো. জালাল উদ্দিনের উদ্যোগে এক বৈঠকি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার সেভেন ওয়ান কনভেনশন হলে এ আয়োজন হয়।
 
বৈঠকে “মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বাংলাদেশ”, “আসসুন্নাহ ফাউন্ডেশন” ও “রাফাহ ফাউন্ডেশন”-এর কর্মীসহ পরিবেশবাদী, সাংবাদিক, লেখক, ধর্মীয় নেতা, শিক্ষক-শিক্ষার্থী, সেনা কর্মকর্তা ও কৃষকরা অংশ নেন।
 
মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মানবাধিকার কর্মী ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো. শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মানবতার ফেরিওয়ালা ও পরিবেশবাদী মো. জালাল উদ্দিন শেখ।
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. আমেজ উদ্দিন, পরিবেশবাদী আবু হাসান মাহমুদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত আইটি বিশেষজ্ঞ হাতেম আলী, খোরশেদ আলম মাস্টার, রাফাহ ফাউন্ডেশনের জেলা সভাপতি হাফেজ মাও. রুহুল আমিন, ‘মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা’ কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক ও অনলাইন মনিটর নাছিম উদ্দিন মিলিটারি, মেলান্দহ শাখার সভাপতি শেখ আ. হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও যুগ্ম সম্পাদক রিয়াজ আহমেদ প্রমুখ।
 
সভায় স্বেচ্ছাসেবীদের মানবসেবায় অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাশাপাশি আগামী প্রজন্মকে মানবিকতা, সততা ও দেশপ্রেমে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি :

২৪ আগস্ট, ২০২৫,  1:58 AM