ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

বারহাট্টায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

#
news image

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার বারহাট্টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে (২০ আগষ্ট) বুধবার বেলা ৩ টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মফিদুল আলম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুলায়মান হাসান রুবেল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র  যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ রব্বানী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এমএ আওয়াল প্রমুখ। র‍্যালিটি উপজেলার মডেল মোড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম শেখের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মফিদুল আলম খানসহ উপজেলা বিএনপি ও উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২০ আগস্ট, ২০২৫,  9:49 PM