ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটে দু’দিন ব্যাপি তথ্যমেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

#
news image

বাগেরহাটে সচেতন নাগরিক কমিটি (সনাক), এর আয়োজনে এবং জেলাপ্রশাসন বাগেরহাট’র সহযোগিতায় স্থানীয় স্বাধীনতা উদ্যানে মঙ্গলবার সকাল ১০টায় দুইদিন ব্যাপি (০৩ ও ০৪ ডিসেস্বর ২০২৪ ) তথ্যমেলার উদ্বোধন করেন
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। তথ্যমেলা উদ্বোধনের পরেই ‘তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নের দায়িত্ব সকলের’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ
কামরুল হাসান। সনাক সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক’র তথ্যমেলা আয়োজক উপ-কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো: শাহ্ধসঢ়; আলম টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বকসী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আইনজিবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট শেখ মোশাররফ হোসেন মন্টু, টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: ফিরোজ উদ্দীন।

বক্তাগণ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের দেশে যতগুলো আইন আছে তার মধ্যে তথ্য অধিকার আইন ২০০৯ অন্যতম। সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য এই আইনের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরী। বর্তমান সময়ে তথ্য এমন এক শক্তি, যার কাছে যত তথ্য আছে সে তত শক্তিশালী। ২০০৯ সালে এই আইন পাশ হলেও নানাবিধ কারণে এই আইনের কার্যকর বাস্তবায়ন সম্ভব হয়নি। তথ্যদাতা ও তথ্য গ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন এবং ব্যাপক জনসচেতনতা তৈরি করলে পারলে এই আইনের বাস্তবায়নসহ সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ সম্ভব। তাই সংশ্লিস্ট সকলের দায়িত্ব এই আইন বাস্তবায়নে এগিয়ে আসা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমে অনেক তথ্য পাওয়া যায়। কিন্তু কোনটি সঠিক তা যাচাই করে আমাদের গ্রহণ করতে হবে। তথ্য অধিকার আইনের আওতায় যেসকল তথ্য দেয়া যাবে তা অবশ্যই আমাদের দিতে হবে এবং অবশ্যই সঠিক দিতে হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংশ্লিস্ট সকল প্রতিষ্ঠানকে আরো বেশী করে কাজ করতে হবে। তিনি তার বক্তবে উল্লেখ করেন।
উল্লেখ্যযে, তথ্য মেলায় সরকারি বেসরকারি মোট ২৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এছাড়া দুই দিনব্যাপি এই মেলায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন দপ্তরের উপস্থাপনাসহ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

বাগেরহাট প্রতিনিধি :

০৪ ডিসেম্বর, ২০২৪,  12:24 AM