ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী

#
news image

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিশ্ব সভ্যতার কেন্দ্র হচ্ছে গ্রামের মহিমা, আর সেই গ্রামের প্রধান পুরুষ হচ্ছেন কৃষক। সেই কৃষকের ছবি এঁকে এস এম সুলতান কৃষকের জীবন-সংগ্রামকে চিত্রিত করেছেন।

তিনি বলেন, শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত । তাঁর সামগ্রিক শিল্পচর্চা, জীবনবোধ ও সৃষ্টি সবকিছু মিলিয়েই আমার কাছে তাই মনে হয়েছে।

আজ চারুশিল্পী ও ভাস্কর স্মরণে জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান ‘সৃজনে - স্মৃতিতে’ আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচক হিসেবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেন।

শিল্পী এস এম সুলতান-এর উপর প্রবন্ধ রচনা ও পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় দে রিপন।

শিল্পী এস এম সুলতানকে নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন শিল্পী এস এম সুলতানের ঘনিষ্ঠ ছাত্র মাহবুব জামাল শামিম ও এস এম সুলতান প্রেমী আসাদুল করিম শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাস।

দ্বিতীয় পর্বে একই স্থানে  ভাস্কর নভেরা আহমেদ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাস সভাপতিত্ব করেন।

ভাস্কর নভেরা আহমেদ-কে নিয়ে প্রবন্ধ রচনা ও পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নিফাত সুলতানা।

নিফাত সুলতানা  নভেরার গন্তব্যহীন শিল্পভাষা শীর্ষক প্রবন্ধে ভাস্কর ও ব্যক্তি নভেরাকে তুলে এনেছেন। নভেরা তার সৃষ্টিতে এক অনবদ্য সৌন্দর্যের পরিচয় তুলে ধরেছেন।  ব্যক্তি নভেরার মত তার ভাস্কর্যেও অনির্ধারিততা ফুটে উঠেছে। ভাঙা এবং গড়ার  বিমূর্তো রূপ যেন তিনি। কখনো দর্শকদের ভাবনায় ফেলেছেন তিনি। আত্মাভিমানী নভেরা নিজেকে বাঙালি হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। বিদেশের মাটিতে থাকলেও বাংলাদেশকে তার অস্তিত্বের শিকড় হিসেবে মনে করতেন। ফরাসি পাসপোর্ট আছে কিনা একবার এর জবাবে বলেছিলেন বাংলাদেশ। একমাত্র বাক্যে ফুটে উঠেছে প্রতি গভীর টান। তিনি ইচ্ছে করলেই অনায়াসেই সে দেশের পাসপোর্ট অধিকারী হতে পারতেন তো তিনি করার চেষ্টা করেননি।

এতে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন নভেরা গবেষক ও শিল্প-ইতিহাসবিদ ড. রেজাউল করিম সুমন এবং শিল্পী নাসিম আহমেদ নাদভি।

নিজস্ব প্রতিবেদক :

১৯ আগস্ট, ২০২৫,  12:51 AM