ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে বাস চাপায় নিরাপত্তা কর্মী নিহত, চার বাসে অগ্নি সংযোগ

#
news image

গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ এলাকায় বাসের ধাক্কায় এক কারখানার নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের বাসিন্দা, তিনি ওই গ্রামের ফকির চাঁদ মালিতার ছেলে মুন্নাফ মালিতা (৫২)।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আজমেরী গ্লোরি পরিবহনের চারটি বাসে অগ্নিসংযোগ করেন উত্তেজিত শ্রমিক জনতা। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় এ ঘটনা ঘটে।

শ্রমিক, পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল নামে একটি কারখানার নিরাপত্তা কর্মী বাসের ধাক্কায় নিহত  হন। নিহত নিরাপত্তা কর্মী ওই কারখানায় ৪বছর ধরে কর্মরত। এ ঘটনায় কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করেন। 

এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা আজমেরী গ্লোরি পরিবহনের চারটি বাসে অগ্নিসংযোগ করেন। এছাড়া আরও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয় বলেও জানান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে শ্রমিকরা তাদের বাধা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে রাত ১০টায় দীর্ঘ তিনঘন্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায়, উত্তেজিত শ্রমিকরা কিছু যানবাহন ভাঙচুর করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এছাড়া চারটি বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাত ১০টার দিকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর থেকে আব্দুল হামিদ খান :

০১ ডিসেম্বর, ২০২৪,  12:25 AM

news image
.